Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশজুড়ে রোপণ করা হবে ২৫ কোটি গাছ

চকরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দেশজুড়ে রোপণ করা হবে ২৫ কোটি গাছ

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট সংরক্ষিত বনে চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। রাজশাহীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, বগুড়া সামাজিক বন বিভাগের বন সংরক্ষক মুহাম্মদ সুবেদার ইসলাম এবং রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মোঃ জাহাঙ্গীর আলম। কর্মসূচির আওতায় নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর কৃষক দলের সভাপতি শরফুজ্জামান শামীম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনি। এছাড়াও মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়ে দেশজুড়ে এই কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহীতেও বর্ণাঢ্য আয়োজনে গাছ লাগানো হয়।

Post a Comment

0 Comments