সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। শনিবার সন্ধ্যায় রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সরকার গঠনের অনুমতি প্রার্থনা করেন। এ সময় তিনি জানান, আরও দুটি রাজনৈতিক দল তার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। এর ফলে তার দল টিভিকে ও জোটের মোট আসন সংখ্যা ১২০-এ উন্নীত হয়েছে। রাজ্যপাল ভিসেকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের দেওয়া সমর্থনপত্রের সত্যতা যাচাই করে থালাপতি বিজয়ের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন। এর আগে ভারতীয় কংগ্রেস, সিপিআই এবং সিপিআই (এম) সহ তিনটি বামপন্থি দলও তাকে সমর্থন জানিয়েছিল। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে রাজ্যপাল সরকার গঠনের অনুমতি দিলে থালাপতি বিজয় জানান, রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তিনি শপথ গ্রহণ করবেন। রাজভবন থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র নিজ হাতে গ্রহণ করে তিনি প্রস্থান করেন।
সব জল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়। রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাজ্যপালের কাছ থেকে ইতোমধ্যে সরকার গঠনের অনুমতি পেয়েছেন তিনি।

0 Comments