বিশ্ব পরিবেশ দিবস ও ঈদুল আজহা পরবর্তী আড্ডা উপলক্ষে কুষ্টিয়া বন্ধুসভার উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ নিয়ে এক বিশেষ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ জুন কুষ্টিয়া সরকারি কলেজের পুকুরপাড়ে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে কলেজের চিকিৎসাকেন্দ্রের সামনে একটি বকুল ফুলের চারা রোপণ করেন সংগঠনের সদস্যরা।
সভায় বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হুসাইন আল মামুন সামাজিক সংগঠনের গুরুত্ব এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। কুষ্টিয়া বন্ধুসভার সহসভাপতি জোবাইদা ইয়াসমিন পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানভেদে ফুল, ফল ও ঔষধি গাছ লাগানোর পরামর্শ দেন। সংগঠনের সভাপতি জসিম উদ্দীন গাছের চারা রোপণের পাশাপাশি সেটির নিয়মিত যত্ন, পানি দেওয়া এবং আগাছা পরিষ্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন ও সদস্য এ্যাথেনা আশরাফ একটি বকুল চারা সংগ্রহ করেন যা পরে রোপণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, অর্থ সম্পাদক রিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল প্রামাণিক, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাজ্জাদ হুসাইন এবং সদস্য রায়ানা তাবাসসুম।
বিশ্ব পরিবেশ দিবস ও ঈদ আড্ডা উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজে সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া বন্ধুসভা। পরিবেশ রক্ষায় বকুল ফুলের চারা রোপণের পাশাপাশি গাছের যত্নে গুরুত্ব দেন বন্ধুরা।

0 Comments