দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

সিবি ডেক্স: লেবানন-এর দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের মারুব গ্রামে এ হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও অন্তত তিনজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সীমান্তবর্তী এলাকায় চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাবেও এ অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছে।

আজকের হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments