Recents in Beach

ব্রেকিং নিউজ

সহকর্মীদের নিয়ে মাহফুজের সমালোচনা, উন্নয়ন না পাওয়ার অভিযোগ

সিবি ডেক্স: অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা থাকাকালীন সময়ের অভিজ্ঞতা তুলে ধরে কয়েকজন সহকর্মীর সমালোচনা করেছেন জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত মাহফুজ আলম।

বুধবার (১৫ এপ্রিল) রাতে নিজের ফেসবুক বিবৃতিতে তিনি এ সমালোচনা করেন।

বিবৃতিতে মাহফুজ আলম লেখেন, সংসদে হাসনাত আবদুল্লাহর বক্তব্য দেখে তার নিজের অভিজ্ঞতার কথা মনে পড়ে। রামগঞ্জ-লক্ষ্মীপুরের উন্নয়নের জন্য তিনি ৪-৫ জন উপদেষ্টার কাছে একাধিকবার গিয়েও কোনো সহযোগিতা পাননি। তাদের কাছে ডিও লেটার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত লেখার সময় এখনো আসেনি বলেও জানান।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের চাপ বা সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট উপদেষ্টারা তার এলাকা বা তাকে কোনো সহযোগিতা করেননি।

মাহফুজ আরও লেখেন, হাসনাত বলেছেন তিনি এলাকায় মুখ দেখাতে পারেন না, আর তার নিজের ক্ষেত্রে সহকর্মীরাই তার মুখ ঢেকে দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে অনেক গুঞ্জন ও আলোচনা হলেও বাস্তবতার অনেক দিক আড়ালেই রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

বিবৃতির শেষ অংশে তিনি জানান, যে মাদরাসায় তিনি আট বছর পড়াশোনা করেছেন এবং তার বাবা ১৫ বছর পরিচালনা করেছেন, সেটি এমপিওভুক্ত হয়নি। তার দাবি, একটি রাজনৈতিক দলের বিরোধিতা করার কারণেই এই সিদ্ধান্ত হয়েছে। তিনি ব্যঙ্গ করে বলেন, এ কারণেই হয়তো তাকে ‘অযোগ্য’ উপদেষ্টা হিসেবে দেখা হয়েছে।

এদিকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশ সংস্কারের দাবি জানান। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, মহাসড়কটি ছয় লেন হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফুট প্রশস্ত রয়েছে, যার কারণে তিনি এলাকায় মুখ দেখাতে পারেন না। দ্রুত সড়ক সংস্কারের আহ্বান জানান তিনি।

Post a Comment

0 Comments