Recents in Beach

ব্রেকিং নিউজ

মরিচ্যা চেকপোস্টে অটোরিকশায় তল্লাশি: কোটি টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়ায় মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। মাদক পাচারের অভিযোগে মো. রুবেল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত রুবেল টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খুটাখালী এলাকার নুরুল আলমের ছেলে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে মরিচ্যা চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালায়। এসময় চালকের আসনের নিচে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করার পাশাপাশি চালক রুবেলকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি এবং সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।

Post a Comment

0 Comments