Recents in Beach

ব্রেকিং নিউজ

বরগুনায় তেল মজুদ, দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

সিবি ডেক্স: বরগুনার পাথরঘাটায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুদ রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কাকচিড়া বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে দয়াল এন্টারপ্রাইজ ও খাদিজা এন্টারপ্রাইজে তল্লাশি চালান। এ সময় মোট ১৮০ ব্যারেল, প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধার করা তেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিকার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা এবং খাদিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ সংকট তৈরি করে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল মজুদ রাখা হয়েছিল। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Post a Comment

0 Comments