Recents in Beach

ব্রেকিং নিউজ

রাজধানীতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন: নজর কেড়েছে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

সিবি ডেক্স: রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এসে এই শোভাযাত্রাটি শেষ হয়। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজনে চিরাচরিত রঙের উৎসবের পাশাপাশি বিশ্ব ও দেশীয় নানা রাজনৈতিক ও সামাজিক ইস্যুর প্রতিফলন লক্ষ্য করা গেছে।

চারুকলা ও টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে থাকা বিভিন্ন প্রতীকী শিল্পকর্ম ও প্ল্যাকার্ডে সমসাময়িক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। বিশেষ করে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ডগুলো সবার নজর কাড়ে। এছাড়া ‘বাঁচাও সুন্দরবন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’ এবং ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’—এমন সব জোরালো স্লোগান ও দাবি বৈশাখী এই মিছিলে নতুন মাত্রা যোগ করে।

ঢোল, বাঁশি ও বাদ্যযন্ত্রের সুরে পুরো উৎসবস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। নববর্ষ উপলক্ষ্যে চারুকলা অনুষদে নেওয়া হয়েছে ব্যাপক সাংস্কৃতিক কর্মসূচি। এরই মধ্যে বকুলতলায় লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়েছে। উৎসবের ধারাবাহিকতায় আগামী ১৫ ও ১৬ এপ্রিল চারুকলায় ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

Post a Comment

0 Comments