সিবি ডেক্স: চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য জোবায়ের ইবনে আলম হামীম (২০)সহ বিভিন্ন মামলার ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো. জিয়াউল হক জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিজ বাড়ি থেকে জোবায়ের ইবনে আলম হামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতির বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
0 Comments