Recents in Beach

ব্রেকিং নিউজ

দেশে ক্রমবর্ধমান মব জাস্টিস ও নারী হেনস্তা বন্ধে ব্রেইনের উদ্বেগ ও ৫ দফা দাবি

দেশে ক্রমবর্ধমান মব জাস্টিস ও নারী হেনস্তা বন্ধে ব্রেইনের উদ্বেগ ও ৫ দফা দাবি

দেশে ক্রমবর্ধমান ‘মব জাস্টিস’ বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ এবং নারী হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি নতুন সরকারের কাছে অবিলম্বে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে মব জাস্টিসের নামে সাধারণ মানুষের ওপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। একই সঙ্গে জনপরিসরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের লক্ষ্য করে পরিকল্পিত হেনস্তা ও চরিত্রহননের ঘটনাও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দৃশ্যমান আইনি পদক্ষেপের অভাব ও প্রশাসনের নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে বলে মনে করে ব্রেইন।

সংগঠনটি সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়া ও মব তৈরিতে উসকানিদাতাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা, জনসমাগমস্থলে সব নাগরিকের নিরাপত্তায় বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ এবং অনলাইনে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সাইবার বুলিং মোকাবিলায় বিশেষায়িত ইউনিট সক্রিয় করা।

বিবৃতিতে অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগেভাগেই প্রতিরোধমূলক ভূমিকা পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করার দাবি জানানো হয়। পাশাপাশি দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানিয়েছে ব্রেইন। সংগঠনটি মনে করে, ভয়ের এই পরিবেশ নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাভাবিক চলাচল এবং মতপ্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

সংক্ষেপে:
দেশে ক্রমবর্ধমান মব জাস্টিস ও নারী হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রেইন। আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের কাছে ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

সূত্র: Prothom Alo

Post a Comment

0 Comments