শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালহা ওই এলাকার আলী আকবরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে আবু তালহাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা আশপাশের বাড়ি এবং প্রতিবেশীদের কাছে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রিপন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে ডুবে যায়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments