মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারানো একটি ছোট কাভার্ড ভ্যান সামনে থাকা বিটুমিনবাহী গাড়ির পেছনে সজোরে ধাক্কা দিলে একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওজোন স্টেশনের মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, মাওয়ামুখী একটি ছোট কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বিটুমিনবাহী গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ভ্যানটিতে থাকা চারজন আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠান। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। এছাড়া একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
সংক্ষেপে:
মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে, এক শিশুর অবস্থা গুরুতর।

0 Comments