Recents in Beach

ব্রেকিং নিউজ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ, জিতল নারী দলও

সিবি ডেক্স: আজকের দিনটি বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ সাফল্যের। রাজশাহীতে প্রথমবারের মতো ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন নারী দল। অন্যদিকে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন পুরুষ দল।

মিরপুরে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। তামিম ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন, আর শান্ত ৫০ রান করে রিটায়ার্ড হার্ট হন।

শেষ দিকে তাওহিদ হৃদয় (৩০) ও অধিনায়ক মিরাজ (অপরাজিত ৮) দলকে জয় এনে দেন। ৮৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান নাহিদ রানা। তার আগুন ঝরানো বোলিংয়ে ১৯৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তিনি ১০ ওভারে ৩২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। কিউইদের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি।

এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ এবং শেষ ম্যাচে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।

Post a Comment

0 Comments