Recents in Beach

ব্রেকিং নিউজ

দেড়শ বছরের বগুড়া পৌরসভা হচ্ছে সিটি করপোরেশন, উদ্বোধন সোমবার

সিবি ডেক্স: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বহুদিনের দাবি পূরণ হতে যাচ্ছে বগুড়াবাসীর।

সবশেষ ২০০৬ সালে তৎকালীন সরকার পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এর আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করে। তখন ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। ওই সময় থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি।

পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ও স্থানীয়দের পক্ষ থেকে একাধিকবার দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। অন্তবর্তীকালীন সরকারের সময় বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা নতুন করে এ প্রস্তাব উত্থাপন করেন। এরপর গণবিজ্ঞপ্তি জারি, স্থানীয়দের মতামত গ্রহণ ও আপত্তি নিষ্পত্তির মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।

সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব কমিটির সভায় বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া সিটি করপোরেশন।

Post a Comment

0 Comments