Recents in Beach

ব্রেকিং নিউজ

নজরুলের ‘মা’ কবিতা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রাণবন্ত পাঠচক্রের আসর

নজরুলের ‘মা’ কবিতা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রাণবন্ত পাঠচক্রের আসর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘মা’ নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১১ চত্বরে এই আসরটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বন্ধুসভার সদস্যরা কবিতাটি আবৃত্তি ও বিশ্লেষণের মাধ্যমে মায়ের প্রতি গভীর ভালোবাসা, ত্যাগ এবং আবেগের বিভিন্ন দিক তুলে ধরেন।

পাঠচক্রে কবিতাটি আবৃত্তি করেন বন্ধু সাইফ উদ্দিন। কবিতার প্রতিটি পঙ্‌ক্তিতে থাকা মানবিক অনুভূতি এবং মায়ের প্রতি সন্তানের চিরন্তন টান নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা হয়। অনুষ্ঠানে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম বলেন, নজরুলের ‘মা’ কবিতাটি কেবল একটি সাহিত্যকর্ম নয়, এটি আবেগ ও চেতনার গভীরে প্রোথিত এক অনন্য প্রকাশ। এ ধরনের আয়োজন মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে জাহিদ হাসান বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা বৃদ্ধি ও মানবিক গুণাবলি বিকাশে এ ধরনের পাঠচক্র অত্যন্ত প্রয়োজনীয়। নজরুলের লেখা আমাদের ন্যায়, ভালোবাসা ও দায়িত্ববোধ শেখায়। স্মৃতিচারণা করতে গিয়ে বন্ধু ইসনাইন সন্তানের প্রতি মায়ের ত্যাগ নিয়ে আলোচনা করেন এবং শ্রদ্ধা ব্যক্ত করেন। পাঠচক্র শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান করিম।

সংক্ষেপে:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘মা’ কবিতা নিয়ে পাঠচক্রের আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। আবৃত্তি ও আলোচনার মাধ্যমে মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন শিক্ষার্থীরা।

সূত্র: Prothom Alo

Post a Comment

0 Comments