বিএসটিআই অনুমোদন ছাড়া দই বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিএসটিআই অনুমোদন ছাড়া দই বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, আব্দুল আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার এবং এভারগ্রিন প্লাস নামের দুটি প্রতিষ্ঠান পণ্যের গুণগত মানসনদ ছাড়াই উৎপাদন ও মোড়কবিহীন পণ্য বিক্রি করে আসছিল।

এ অপরাধে আব্দুল আলীম হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা এবং এভারগ্রিন প্লাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিরাজগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে।

Post a Comment

0 Comments