সিবি ডেক্স: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে এবং এ লক্ষ্যে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার দুপুরে টেকনাফের এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের কিছু অঞ্চলে—বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় মানবপাচার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ অপরাধ দমনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান চালানো হবে।
সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের তথ্য ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় কী ধরনের অপরাধ ঘটছে সে বিষয়ে তথ্য দিলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারবে।
0 Comments