নববর্ষে কক্সবাজারে পর্যটকের ঢল, বাড়তি নিরাপত্তা ও বিশেষ আয়োজন

পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। সমুদ্রসৈকতজুড়ে ভ্রমণপিপাসুদের ভিড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান জানান, নববর্ষ উপলক্ষে বিভিন্ন হোটেল ও রিসোর্টে বিশেষ আয়োজন রাখা হয়েছে। দেশীয় সংস্কৃতির নানা উপস্থাপনা পর্যটকদের আকৃষ্ট করছে।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ দিনরাত কাজ করছে।

হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী আশা প্রকাশ করে বলেন, সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখের ছুটিকে ঘিরে পর্যটকের এই চাপ আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, তীব্র গরম কিংবা উত্তাল ঢেউ—কোনো কিছুই থামাতে পারছে না পর্যটকদের এই আনন্দযাত্রা। এতে পর্যটন খাত সংশ্লিষ্টরা লাভবান হচ্ছেন।

Post a Comment

0 Comments