ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে।
শনিবার (১১ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।
তাসনিমের ইসলামাবাদ প্রতিনিধি জানায়, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবে।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আজ শনিবার ইসলামাবাদের সেরেনা হোটেলে বৈঠকে বসবে।
0 Comments