চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

চট্টগ্রামের ব্যস্ততম ২ নম্বর গেট এলাকায় অবস্থিত একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক অপারেটর জানান, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়দের ধারণা, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments