চট্রগ্রামের আনোয়ারায় ১৫ বছর পর শুরু ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ

সিবি ডেক্স: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর শুরু হয়েছে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনের মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী এ আয়োজন শুরু হয়, যা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক স্কাউট সদস্য অংশগ্রহণ করছে। আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে কুচকাওয়াজ, ক্যাম্পিং, তাঁবু স্থাপন, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, উদ্ধার কার্যক্রম, দক্ষতা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ স্কাউটস আনোয়ারা উপজেলার কমিশনার মোহাম্মদ ওসমান গণীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জাফর-আয়েশা ফাউন্ডেশনের পরিচালক আরিফ সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন এবং চট্টগ্রাম জেলা স্কাউটসের সম্পাদক মো. সেলিম উদ্দিন।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার এস এম হাবিব উল্লাহ হিরু, ইমরান হাসান রাসেল, লোহাগাড়া উপজেলা সম্পাদক মোবারক আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার মো. মনজুরুল কবির।

বক্তারা বলেন, স্কাউটিং তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালে পঞ্চম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

Post a Comment

0 Comments