বিদ্যুৎ সাশ্রয়ে নাগরপুরে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

দেশে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার নতুন নির্দেশনা জারি করেছে। এর আওতায় নাগরপুর উপজেলাসহ দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের ৬ এপ্রিল ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে বাজার ও শপিংমল বন্ধ রাখতে হবে। পাশাপাশি চলমান ও আসন্ন মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৭টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সকল বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে।

নাগরপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে কাজ চলছে এবং সকল ব্যবসায়ীকে নির্ধারিত সময়ের মধ্যে দোকান বন্ধ রাখতে অনুরোধ জানানো হচ্ছে।

বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল জানান, দেশের স্বার্থে ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত মেনে চলবেন। এ বিষয়ে ইতোমধ্যে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং আলোচনা চলছে।

অন্যদিকে, এক দোকানদার জানান, সন্ধ্যার পর বিক্রি বেশি হলেও দেশের স্বার্থে এই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে দেশের সব জেলা ও উপজেলায় এটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments