Recents in Beach

ব্রেকিং নিউজ

হারবাংয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ওষুধ কোম্পানির এমআরের

হারবাংয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ওষুধ কোম্পানির এমআরের

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে এক ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি মোটরসাইকেল ও চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ মিজান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা। তিনি পপুলার ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন বলেন, মোটরসাইকেল ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংক্ষেপে:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং স্টেশনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিজান নামে এক ওষুধ কোম্পানির এমআর নিহত হয়েছেন।

Post a Comment

0 Comments