এর আগে সকালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারতের কথা থাকলেও তিনি ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে অনুষ্ঠানস্থলে পৌঁছান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি মেলা উদ্বোধন শেষে ভাসানীর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।
জানা গেছে, সারাদেশে প্রি-পাইলটিং পর্যায়ে কয়েকটি উপজেলা ও ব্লকে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। তারই অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ ব্লকে ১ হাজার ৪৫৩ জন কৃষকের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ১৫ জন কৃষকের হাতে নিজে কৃষক কার্ড তুলে দেবেন। পাশাপাশি সরকারি প্রণোদনার অর্থ কৃষকরা তাদের কার্ডে পেয়ে যাবেন এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও এ কার্ড বিতরণ করা হবে।
0 Comments