Recents in Beach

ব্রেকিং নিউজ

ম্যারাডোনার মৃত্যুতে নতুন বিচার শুরু, কাঠগড়ায় সাত স্বাস্থ্যকর্মী

সিবি ডেক্স: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু ঘিরে নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এ বিচারে তার মৃত্যুর পেছনে চিকিৎসাজনিত অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বাসায় চিকিৎসাধীন অবস্থায় ছিলেন ম্যারাডোনা। হাসপাতাল থেকে ফেরার কিছুদিনের মধ্যেই ২০২০ সালের নভেম্বরে তার মৃত্যু হয়। এরপরই অভিযোগ ওঠে, তার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের অবহেলার কারণেই এ মৃত্যু ঘটেছে।

ম্যারাডোনার মৃত্যুর পর সাত সদস্যের একটি মেডিক্যাল টিমকে অভিযুক্ত করা হয়। মামলার প্রাথমিক পর্যায়ে তার সন্তানসহ একাধিক সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হলেও বিচার কার্যক্রম পরে স্থগিত হয়ে যায়।

২০২৫ সালের মে মাসে বিচারটি বাতিল করা হয়, যখন এক বিচারক মামলাসংক্রান্ত একটি ডকুমেন্টারিতে যুক্ত থাকার অভিযোগে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে ওই বিচারক জুলিয়েতা মাকিনতাখ অভিসংশনের মুখে পড়েন।

নতুন করে শুরু হওয়া এ বিচারে প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে চিকিৎসক, মনোবিদ ও নার্স রয়েছেন, যারা অস্ত্রোপচারের পর ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে ছিলেন।

অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

ম্যারাডোনার মৃত্যু বিশ্ব ফুটবলে গভীর শোকের সৃষ্টি করেছিল। এখন নতুন এই বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে ক্রীড়াঙ্গনসহ বিশ্বজুড়ে তার অনুরাগীরা।

Post a Comment

0 Comments