সোমবার (১৩ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামাল সিকদার, আল আমিন, পনু ব্যাপারি ও মো. হোসেন। এর মধ্যে কামাল সিকদার পলাতক রয়েছেন। দণ্ডপ্রাপ্তরা ‘গামছা পার্টির’ সদস্য বলে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আবু তাহের গণমাধ্যমকে জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে একই মামলা থেকে সেলিম, হুমায়ুন কবির, আবু তাহের, শহীদ রাজা ও জামাল নামে পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।
আকবর সাঈদ চৌধুরী চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের প্রিভেনটিভ অফিসার ছিলেন। ২০০৬ সালের ২৯ আগস্ট রাতে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ আবাসিক এলাকার অংকুর স্কুলের সামনের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তখন তার গলায় গামছা পেঁচানো ছিল।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার রাতে মিরসরাই থেকে চট্টগ্রাম শহরে ফিরছিলেন আকবর সাঈদ চৌধুরী। অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে গামছা পার্টির সদস্যরা তার কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয় এবং পরে তাকে হত্যা করে ফেলে যায়।
এ ঘটনায় আকবরের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করা হয়। ৩৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।
0 Comments