গ্রেফতারকৃতরা হলেন বাগেরহাট সদর উপজেলার কররী ঘ্যঅশৈল সৈয়দ সুজা মিয়ার ছেলে সৈয়দ জিন্নাহ কবির (২৭), কুমিল্লা জেলার দেবীদ্বার ফুলতলী গ্রামের মৃত মোজাম্মেল হক ভুইয়ার মেয়ে শারমিন আক্তার (২০) এবং মোংলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড সংলগ্ন বড় পুকুরপাড় রাতারাতি কলোনির লুৎফর কাজীর স্ত্রী হাসিনা বেগম (৫০)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সৈয়দ জিন্নাহ কবির ও শারমিন আক্তারকে হাতে-নাতে গ্রেফতার করেন। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ।
অন্যদিকে সোমবার রাতে মোংলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কবরস্থান রোড সংলগ্ন বড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ হাসিনা বেগম নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি দল কবরস্থান রোড এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় বড় পুকুরপাড় সংলগ্ন নিজ বাড়ির সামনের ইটের রাস্তা থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
0 Comments