সিবি ডেক্স: সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সাঁড়াশি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার এডিসি মনজুরুল আলম।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে নিয়মিত মামলায় ৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, মেট্রো অধ্যাদেশে ২৯ জন, মাদকসেবী ৫ জন, সন্দেহভাজন ৫ জন এবং আইনভঙ্গকারী ৪ জন হকারকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মনজুরুল আলম।
0 Comments