জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রকাঠামোর ঘুণে ধরা ব্যবস্থা সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। সোমবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা আন্দোলন করেছিলেন। আখতার হোসেন অভিযোগ করেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ রাষ্ট্রকে করায়ত্ত করে রেখেছিল। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানের ভেতরে থাকা ফ্যাসিবাদের উপাদানগুলো পরিবর্তন করাই ছিল তাদের মূল লক্ষ্য, যার জন্য সংস্কার প্রস্তাবগুলো আনা হয়েছিল। তবে বর্তমানে সেই সংস্কার প্রস্তাবগুলো গুরুত্বহীন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে এমন এক আঞ্চলিক অবস্থানে রয়েছে যেখানে নানা চক্রান্ত চলছে। এমনকি দেশে শরণার্থীদের ঢল নামানোর মতো ষড়যন্ত্রও হতে পারে। এ অবস্থায় পরাধীনতার যেকোনো চেষ্টা রুখে দিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে তিনি হুঁশিয়ারি দেন।
রাষ্ট্রকাঠামোর সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এনসিপি সাংসদ আখতার হোসেন। জুলাই অভ্যুত্থানের চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন তিনি।
সূত্র: Prothom Alo

0 Comments