বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি।
ট্রাম্প লেখেন, ইসরাইল ও লেবাননের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে এবং দীর্ঘ প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা সরাসরি কথা বলতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরাইলের ওপর পুনরায় হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে।
এরপর থেকে ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়ে ইসরাইলি বাহিনী আরও এলাকা দখল করেছে এবং সেখানে একটি ‘বাফার জোন’ তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে।
0 Comments