Recents in Beach

ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না ইরান, আবারও যুদ্ধের হুঁশিয়ারি

সিবি ডেক্স: যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে।

রবিবার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং স্থায়ী সমাধান নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তার এই বক্তব্য সামনে এলো।

গালিবাফ বলেন, তেহরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না এবং পরিস্থিতি যেকোনো সময় আবার সংঘাতে রূপ নিতে পারে।

এদিকে ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে সংঘাতের শঙ্কা আরও বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকদের ধারণা।

Post a Comment

0 Comments