Recents in Beach

ব্রেকিং নিউজ

রামগড়ে আগুনে পুড়ে ছাই কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ক্ষতি ২০ লাখ

সিবি ডেক্স: খাগড়াছড়ির রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে টিনশেটের পুরো স্কুলঘর, ক্লাসরুম, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএসসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, স্কুলঘরের পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়েই পুরো ভবন গ্রাস করে। ঘটনার সময় স্কুলে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু অগ্নিকাণ্ডে সেই আয়োজন ভেস্তে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের পৌঁছানোর আগেই পুরো স্কুল পুড়ে যায়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হবে এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments