সিবি ডেক্স: যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির পরও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুই শতাধিক মানুষ নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরায়েল যদি এ ধরনের হামলা অব্যাহত রাখে, তাহলে চলমান আলোচনা অর্থহীন হয়ে পড়বে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “লেবাননে ইসরায়েলের নতুন হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। এটি প্রতারণা এবং চুক্তির প্রতি দায়বদ্ধতার অভাবের প্রমাণ। এভাবে চলতে থাকলে যেকোনো আলোচনা ব্যর্থ হবে। ইরান কখনোই তার লেবানিজ ভাই-বোনদের একা ফেলে যাবে না।”
এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবানন একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল যদি এই চুক্তি লঙ্ঘন করে, তাহলে তাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, লেবাননসহ প্রতিরোধ জোট ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ। ফলে এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
0 Comments