তারেক রহমানের আগমন ঘিরে দেলদুয়ার বিএনপির প্রস্তুতি সভা

আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইলে তারেক রহমানের আগমন উপলক্ষে দেলদুয়ার উপজেলা বিএনপি প্রস্তুতিমূলক সভা করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কালাম তালুকদার, সদস্য সচিব সোলায়মান মিয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় তারেক রহমানের আগমন উপলক্ষে সার্বিক প্রস্তুতি, কর্মসূচি সফল করা এবং নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

Post a Comment

0 Comments