Recents in Beach

ব্রেকিং নিউজ

ইসরায়েলের সঙ্গে ইইউর চুক্তি বাতিলের আহ্বান স্পেন প্রধানমন্ত্রীর

সিবি ডেক্স: ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ইসরায়েলের সঙ্গে বিদ্যমান সব ধরনের সহযোগিতা চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো শানচেজ।

রোববার (১৯ এপ্রিল) আন্দালুসিয়ায় এক সমাবেশে তিনি বলেন, যে সরকার আন্তর্জাতিক আইন বা ইইউ নীতিমালা লঙ্ঘন করে, তারা অংশীদার হতে পারে না। তিনি জানান, আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পেন আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব উত্থাপন করবে।

শানচেজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তোলেন এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে যৌথ হামলাকে ‘ভয়াবহ ভুল’ হিসেবে উল্লেখ করেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংঘাত বৈশ্বিক তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং ব্যাপক বাস্তুচ্যুতি সৃষ্টি করেছে।

এদিকে স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ইইউর শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের কাছে পাঠানো এক চিঠিতে অভিযোগ করেছেন, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে ইইউর সঙ্গে করা চুক্তির শর্ত ভঙ্গ করছে।

তবে বিশ্লেষকদের মতে, এ প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করা কঠিন হতে পারে, কারণ ইইউর ২৭টি সদস্য দেশের সর্বসম্মতি প্রয়োজন। বিশেষ করে জার্মানির নেতৃত্বাধীন প্রশাসন এ ধরনের কঠোর পদক্ষেপের বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

0 Comments