Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়ায় ২৪ ঘণ্টার অভিযানে সাজাপ্রাপ্ত ১৯ পলাতক আসামি গ্রেফতার

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক ১৯ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) চকরিয়া থানার মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং থানার তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকীর নেতৃত্বে একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন— নিয়মিত মামলার ৩ জন, ২ বছরের জিআর সাজাপ্রাপ্ত ১ জন, ৬ মাসের সিআর সাজাপ্রাপ্ত ১ জন, সিআর মামলার ৮ জন, জিআর মামলার ২ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৪ জনসহ মোট ১৯ জন আসামি।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

Post a Comment

0 Comments