সিবি ডেক্স: মানিকগঞ্জে ৮ বছর বয়সী শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার সরওয়ার আলম জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন নাঈম। অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা আরিফা বেগম প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বনপারিল গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিখোঁজ হয় শিশু আতিকা। পরদিন শুক্রবার বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী সন্দেহভাজন হিসেবে নাঈমের বাবা পান্নু মিয়া ও চাচা ফজলুকে গণপিটুনি দিলে তারা নিহত হন। আহত হন তার ভাই নাজমুল, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার নাঈমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
0 Comments