সিবি ডেক্স: ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
বার্তাসংস্থা এএফপি জানায়, প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসরায়েল ও ইতালি একে-অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণা আদান-প্রদান করে থাকে।
ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, চুক্তি বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সহিংসতা এবং ইরানে হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে ইউরোপের দেশগুলোর দূরত্ব বাড়ছে। ইতালির আগে স্পেনও ইসরায়েলে যুদ্ধাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এখন ইতালিও একই পথে এগোল।
0 Comments