সিবি ডেক্স: বাগেরহাটে খানজাহান মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের মুখে কুকুরের মৃত্যুতে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনায় তদন্ত কমিটি গঠন ও দোষীদের শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ ঘটনায় সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়ে বলেন, বিষয়টি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি শুধু মন্ত্রণালয়ের দায়িত্ব থেকেই নয়, একজন মানুষ হিসেবেও মর্মাহত বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদ-উল-হাসানকে সদস্য করা হয়েছে।
0 Comments