সিবি ডেক্স: ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ।
শুক্রবার (৩ এপ্রিল) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র জমা দেন তিনি। একই সঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
আরজু আহমাদ এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি দল থেকে সরে দাঁড়িয়েছেন এবং এতে দলের প্রতি কোনো ক্ষোভ নেই। বরং বর্তমানে দলকে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, দল তার মতো করে এগিয়ে যাক—এটাই তার প্রত্যাশা। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আপাতত সময় দিতে না পারলেও দলের জন্য সবসময় শুভকামনা থাকবে এবং তারা সঠিক রাজনীতি করবে—এই আশা প্রকাশ করেন তিনি।
0 Comments