রবীন্দ্র সরোবরে ঈদ উৎসবে গান গাইবেন আসিফ মাহমুদ আজ

সিবি ডেক্স: রাজধানী ঢাকায় নাগরিক উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ঈদ উৎসবের প্রথম দিনের আয়োজন আজ অনুষ্ঠিত হবে রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে। দিনব্যাপী মেহেদী উৎসব শেষে সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করবেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ।

আয়োজক কমিটি জানিয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিন মেহেদী উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কার্যক্রম শুরু হবে।

ঈদের দিন আয়োজন করা হবে একটি বর্ণাঢ্য ঈদ মিছিল, যা হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। আয়োজকদের মতে, এই মিছিল ঢাকার ঐতিহ্যবাহী ঈদ উদযাপনের ধারাকে নতুন করে স্মরণ করিয়ে দেবে এবং নাগরিক অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে।

তিনদিনব্যাপী এ উৎসবের শেষ দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়ানোর মধ্য দিয়ে ঈদের আনন্দ উদযাপন করা হবে।

আয়োজকদের মতে, অতীতে ঢাকায় ঈদ ছিল নাগরিক মিলনমেলা, যেখানে সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি হতো। সেই ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যেই এই উৎসব আয়োজন করা হয়েছে।

Post a Comment

0 Comments