ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা অভিযোগ করেন, বিতর্কিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের রায় পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ অভিযোগে সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) সৈয়দা রিজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেই সংবাদ সম্মেলনে তাদের জিজ্ঞাসাবাদের জোরালো দাবি তোলা হয়। এর একদিন পরই রাজপথে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।
জামায়াতের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে কারচুপির মাধ্যমে জনমতের প্রতিফলন বাধাগ্রস্ত করার অভিযোগে এই দুই ব্যক্তিকে আইনের আওতায় আনা জরুরি।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
0 Comments