অনুষ্ঠানে উপস্থিত এনসিপি নেতারা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোশগল্পে অংশ নেন। এ সময় তাদের মধ্যে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়।
ইফতার মাহফিলে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা প্রয়োজন। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি।
ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
0 Comments