নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, নিহত তাহমিনা আক্তার তানিয়া দুই সন্তানের জননী। তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী। ঘটনার সময় তাদের দুই সন্তান নানাবাড়িতে অবস্থান করছিল।
পুলিশ জানায়, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে স্বামী হোসেন তাইফুর ধারালো অস্ত্র দিয়ে তাহমিনাকে হত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হত্যার পর তাহমিনার মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী হোসেন তাইফুরকে আটক করে পুলিশ।
0 Comments