স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেদিকে বিশেষভাবে নজর রাখা হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঈদের আগে সব পোশাক কারখানাকে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে, যাতে শ্রমিকরা স্বস্তিতে ঈদের ছুটি কাটাতে পারেন।
এ ছাড়া আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার কৃচ্ছসাধনের অংশ হিসেবে ২৬ মার্চ কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে স্বাধীনতা দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
0 Comments