মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি আইআরজিসির বরাতে এ তথ্য প্রকাশ করে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, মার্কিন ও ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালানো হয়েছে। এ হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটি ও হাইফা বেসামরিক বিমানবন্দরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতেও আঘাত হেনেছে।
0 Comments