চট্টগ্রাম বার ভবনে ইরান হামলার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বার ভবন চত্বরে ইরানে মার্কীন ও ইজরায়েল এর অন্যায় হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

১০ ই মার্চ (সোমবার ) বেলা ২ঘটিকায় কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট মনিরুল আলম এর সভাপতিত্বে ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস এর সঞ্চালনায় প্রতিবাদী বক্তারা
সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পৃথিবীর প্রতিটি প্রান্তে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। এই সন্ত্রাসবাদি বিশ্ববাসীকে অস্থির করে রেখেছে অধিকার হরণ করে নিচ্ছে মানবজাতির ইরান ফিলিস্তাইন প্রসঙ্গ বলেন ইরান ও ফিলিস্তিনে হামলা করে লাখ লাখ শিশু, বৃদ্ধ ও যুবককে হত্যা করা হয়েছে। ওই হামলার পর যখন পাল্টা হামলা চালানো হচ্ছে, তখন সেটিকে বলা হচ্ছে সন্ত্রাসবাদ। এ রকম অদ্ভুত এক বিশ্বব্যবস্থা তৈরি হয়েছে। আমাদের লড়াই এই অদ্ভুত বিশ্বব্যবস্থাকে ভেঙে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিশ্বব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানান

বক্তারা আরো বলেন ‘আমরা এমন একটি পৃথিবীর কল্পনা করি, যেখানে বিনা দোষে, অন্যায়ভাবে, আইন-আদালতের বাইরে গিয়ে কেউ কাউকে মেরে ফেলতে পারবে না। পৃথিবীতে আইন-আদালত ও বিচারব্যবস্থার বাইরে গিয়ে কেউ অন্য দেশের ওপর হামলা চালাতে পারবে না । যার যতটুক সম্ভব নিজেদের নৈতিক দায়িত্ব থেকে এই অন্যায়ের প্রতিবাদ এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানান বক্তারা
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি এডভোকেট সুস্বপন কৃষ্ণ বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট হারাধন চন্দ্র দে,বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি এডভোকেট দ্বীপক চৌধুরী,কোষাধ্যক্ষ এডভোকেট মোশাররফ হোসেন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারোয়ার উল আলম চৌধুরী,সহ সাধারণ সম্পাদক এডভোকেট মনির হোসেন বিপ্লু,সহ সভাপতি এডভোকেট তুতুল বাহার,সহ সাধারণ সম্পাদক এডভোকেট আকবর মাহমুদ,এডভোকেট তুহিন এডভোকেট মুসলিম উদ্দিন,এডভোকেট শওকত ও এডভোকেট নকিব। এছাড়া মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক বিজয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক ইমতিয়াজ ফারুকী ও সাংবাদিক গোলাম কিবরিয়া শিপন।বক্তাগন ইরানের জনগণের সাথে সহমর্মিতা পোষণ করে অবিলম্বে এই নগ্ন হামলার সমাপ্তি করতে বাধ্য করার জন্য জাতি সংঘ সহ সকল সংস্থার ভুমিকা নিতে আহবান জানান।

Post a Comment

0 Comments