মির্জা আব্বাসের পক্ষে মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
মির্জা আব্বাসের আইনজীবী মো. আমিরুল ইসলাম বলেন, তারা মামলার আবেদন জমা দিয়েছেন এবং সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে বিজয়ী হন মির্জা আব্বাস।
নির্বাচনে পরাজয়ের পর নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন।
0 Comments