প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, দুপুরের দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি লক্ষ্য করার পর তাৎক্ষণিকভাবে শাহবাগ থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
তবে গ্রেনেডগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টার দিকে তারা সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো বিশেষজ্ঞ দল তাদের হেফাজতে নেয়।
ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কোন চক্র বিচার বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার প্রবেশপথে এ ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।
0 Comments