নিজ জেলা কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গার্ড অব অনার

সিবি ডেক্স: নিজ জেলা কক্সবাজারে আগমন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

মন্ত্রীকে স্বাগত জানাতে আয়োজিত এই আনুষ্ঠানিকতায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় এই সম্মান প্রদানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান এবং আনুষ্ঠানিক প্রোটোকল অনুযায়ী অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

Post a Comment

0 Comments